বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত মিয়ানমারের দক্ষিণাঞ্চলীয় তেনাসারিম (তানিমাথাই) অঞ্চলের দাওয়েই জেলা। স্থানীয় উদ্ধারকারী দলগুলোর দাবি, দুর্যোগের কারণে এলাকাটিতে অন্তত ৪০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। শত শত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে এই এলাকায় বোমা ও গোলাবর্ষণ করেছে দেশটির জান্তা বাহিনী। লঘুচাপের কারণে ব্যাংককে বন্যা দেখা দিয়েছিল। সেই বন্যার প্রভাবে দাওয়েই জেলার তিনটি জনপদে প্রবল বৃষ্টি ও ভূমিধস শুরু হয়। এতে বুধবারের মধ্যেই অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে লাউংলোনে ২৯ জন, থায়েতচাউংয়ে ৯...