রাজধানীর মিরপুর-১৩ নম্বরে শুক্রবার রাতের গুলিতে নিহত
যুবদল কর্মী ইউসুফ আলী ওরফে পারভেজ ছিলেন না হামলাকারীদের মূল লক্ষ্য। তাদের টার্গেটে
ছিলেন মিরপুর থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বাবু। তবে শেষ মুহূর্তে পরিস্থিতি
বদলে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি। গুলিতে নিহত হন ইউসুফ। তদন্তসংশ্লিষ্ট একাধিক
সূত্রের দাবি, দলীয় আধিপত্য, কমিশনার নির্বাচন এবং জমির ব্যবসা নিয়ে বিরোধের জেরেই
এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় এক মাস আগে হাফিজুর
রহমান বাবুকে হত্যার...