নারায়ণগঞ্জের কাঁচপুর, ফতুল্লা ও দেওভোগে আলাদা তিনটি ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। এর মধ্যে কাঁচপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ চারজন এবং ফতুল্লায় রাসায়নিক দগ্ধ দুই শ্রমিককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া জেলার দেওভোগ এলাকায় একটি বাড়িতে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-পুরুষসহ আরও তিনজন আহত হয়েছেন।গতকাল শনিবার রাত দেড়টার দিকে কাঁচপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের চার সদস্য দগ্ধ হন।...