জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক সহায়তা পাওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে। কারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে অর্থ দেওয়ার যে প্রতিশ্রুতি উন্নত দেশগুলো এত দিন দিয়ে আসছিল, তা প্রায় ৭১ শতাংশ কমেছে। যুক্তরাজ্যভিত্তিক জলবায়ু ও জ্বালানিবিষয়ক ওয়েবসাইট কার্বন ব্রিফের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।বিশ্লেষণ অনুযায়ী, উন্নত দেশগুলো আগে বছরে প্রায় ৪২ বিলিয়ন পাউন্ড জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ২০২৬ সাল থেকে এই দশকের বাকি সময়ের জন্য নতুন ও চলমান প্রতিশ্রুতি...