সকাল থেকে
সন্ধ্যা পর্যন্ত অফিসের টেবিল ঘিরেই কাটে অনেক মানুষের জীবনের দীর্ঘ একটি সময়।
সামনে কম্পিউটার, পাশে ফাইল, হাতে দায়িত্ব। কখনো মানুষের সেবা,
কখনো হিসাব-নিকাশ,
কখনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ।
এভাবেই কর্মজীবিরা যে যার অফিসের চাহিদা অনুযায়ী কাজ করে যান। কাজেই অফিসের এই
টেবিলটি শুধু জীবিকা উপার্জনের জায়গা নয়, এটি একজন মানুষের আমানতদারিরও বড় একটি
ক্ষেত্র। কারণ কর্মক্ষেত্রে আমরা যতটুকু দায়িত্ব পালন করি,
তার প্রতিটি মুহূর্তই আল্লাহর নজরের
মধ্যে।
তাকওয়া মানে
শুধু মসজিদে গিয়ে নামাজ পড়...