মৌলভীবাজারে চাঞ্চল্য সৃষ্টি করা এক ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে সদর মডেল থানা পুলিশ। জমিজমাসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে আব্দুল মতিন (৫৮) নামে এক ব্যক্তিকে অপহরণ করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।এ ঘটনায় নিহতের আপন ভাই, বোনসহ মূল পরিকল্পনাকারী পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন নিহতের আপন ভাই আব্দুল মজিদ (৫০), আব্দুল আজিদ (৪৩), আব্দুল রুফ (৫৬), বোন আয়েশা আক্তার রত্না (৩৭) এবং আব্দুল মজিদের স্ত্রী তুলি বেগম (৪০)।পুলিশ জ...