সৃজনশীল অর্থনীতিকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২-৩ শতাংশে উন্নীত করতে চায় সরকার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বললেন, এ খাতের সম্ভাবনা কাজে লাগানো গেলে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে, বাড়বে বৈদেশিক মুদ্রা আয় এবং অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি হবে।
অর্থমন্ত্রী বললেন, ‘একটা ছোটখাটো গান যখন হিট হয়, একজন সাধারণ মানুষের একটা গান যখন হিট হয়ে যায়, এটি কি শত শত কোটি টাকার প্রোডাক্ট (পণ্য) হয়ে গেল না? আমাদের মধ্যে সেটি আছে। সৃজনশীলতা আমাদের দেশের মধ্যে আছে।’ গতকাল সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিল...