রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে এলিট ফোর্স র্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে ইয়াবা, ইয়াবা তৈরির কাঁচামাল ও যন্ত্রপাতিসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃতরা হলেন—আব্দে (৪০), আলী আরমান (৩৬), শাহজাহান (৪০) ও সোনিয়া (৩৩)।আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে র্যাব-১০-এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামান এ তথ্য জানান।তিনি জানালেন, গোপন সংবাদের ভিত্...