রাজধানী ঢাকায় রাজনৈতিক সহিংসতা ও নাশকতার নতুন আতঙ্ক হয়ে উঠেছে ককটেল বিস্ফোরণ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্য বলছে, গত তিন মাসে রাজধানীতে ১২১টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মামলা হয়েছে ১০৭টি, গ্রেপ্তার করা হয়েছে ১৯৬ জনকে। সবচেয়ে উদ্বেগজনক চিত্র নভেম্বরের প্রথম ১৬ দিনে। এ সময়েই ঘটেছে ৮৫টি বিস্ফোরণ, যা গত দুই মাসের মোট ঘটনার চেয়েও অনেক বেশি।
পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঢাকায় বিস্ফোরিত এসব ককটেলের একটি অংশ রাজধানীর বাইরে তৈরি হয়ে ঢাকায় আসছে। বিশেষ করে সাভার, কেরানীগঞ্জসহ ঢ...