নির্বাচন কমিশনের ভেতরের মতবিরোধের খবর প্রকাশ্যে আসার পর এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের দিকে আঙুল তুলল ‘ককরোচ জনতা পার্টি’। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জ্ঞানেশ কুমারকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের সময়সীমা দিয়েছেন। তার হুঁশিয়ারি, এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে দিল্লির যন্তর মন্তরে আবারও শুরু হবে ‘যন্তর মন্তর ২.০’ আন্দোলন।
অভিজিৎ বলেছেন, ‘নির্বাচন কমিশন ও এসআইআর নিয়ে প্রকাশিত সাম্প্রতিক তদন্তে এমন তথ্য সামনে এসেছে, যা নিয়ে দেশে...