আলোর মুখ দেখার পথে বাংলাদেশ-ভারত সিরিজ। সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা
ছিল এ লড়াইয়ের। সফরটি পিছিয়ে এখন হতে পারে জানুয়ারিতে। তবে সিরিজটি হবে আর তিনটি করে
ওয়ানডে ও টি-টোয়েন্টিই খেলবে দুই দল।
গতকাল শুক্রবার আগামীর সময়কে এই সিরিজ সংশ্লিষ্ট বিসিবির একটি সূত্র
নিশ্চিত করেছে, ‘বাংলাদেশ-ভারত সিরিজটি বাতিল হচ্ছে না, এটি হবে নিশ্চিত। একই সঙ্গে
ম্যাচ সংখ্যাও কমছে না। যখনই হবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি-ই হবে।’
ভারতীয় বার্তা সংস্থা এএনআই বিসিসিআইয়ের
একটি সূত্র থেকে নিশ্চিত হয়েছে সফরটি আগামী বছর জান...