বাহরাইনে মার্কিন সামরিক রাডারব্যবস্থায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। অন্যদিকে, দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বাহরাইনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একটি ড্রোন হামলা ঠেকিয়েছে।মঙ্গলবার আইআরজিসি জানিয়েছে, বাহরাইনের ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। বাহিনীটি বলেছে, ‘অঞ্চলে মার্কিন বাহিনীর শত্রুতামূলক কর্মকাণ্ড মোকাবিলার প্রচেষ্টার অংশ’ হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম...