হিমালয়ের সাড়ে চার হাজার মিটার উঁচুতে যখন বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে, তখন বাতাসটা একেবারে ধারালো ছুরির মতো গায়ে এসে বিঁধে। নেপাল-তিব্বত সীমান্ত ঘেঁষে ‘দ্য গ্রেট হিমালয়ান ট্রেইল’-এর এই দীর্ঘ অভিযানে আমার প্রতিটি পেশি তখন একটু আশ্রয়ের জন্য হাঁসফাঁস করছে। সেই ভোরে হাঁটা শুরু করেছি। শরীর ক্লান্ত। সূর্যও পশ্চিম আকাশে মেঘ ছুঁয়ে থাকা পর্বতের আড়ালে ডুবে যাচ্ছে। অন্ধকার নামার আগেই নিরাপদ স্থানে তাঁবু ফেলতে হবে। কোনো গাছপালা নেই, বাতাসের শোঁ শোঁ ছাড়া আর কোনো শব্দ নেই। এই বিশাল নির্জনতার মধ্যে হঠাৎ দূরে নজরে...