জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানায় বয়লারে লিকেজ দেখা দেওয়ায় উৎপাদন শুরুর দুদিনের মাথায় আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। দীর্ঘ আট মাস বন্ধ থাকার পর গত সোমবার রাতে কারখানাটিতে সার উৎপাদন শুরু হয়েছিল।আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে বয়লারে লিকেজ দেখা দেওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন কারখানাটির উৎপাদন প্রধান ফজলুল হক।
তিনি বললেন, ‘সার কারখানার সবকিছু সচল রয়েছে। অ্যামোনিয়া উৎপাদন চলছে। তবে বয়লারে সামান্য সমস্যা দেখা দিয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে সমস্যাটির সমাধান...