জুলাই স্মৃতি জাদুঘরে ঢুকতেই ডান পাশে চোখে পড়ে ইট দিয়ে তৈরি ছোট্ট একটি বর্গাকৃতির কক্ষ। কোনো রঙ নেই, নেই বাহারি সাজসজ্জা। খোলা ইটের গাঁথুনিই যেন নীরবে বলে দেয়—এটি কোনো সাধারণ প্রদর্শনী নয়। এটি ‘আয়নাঘর’-এর প্রতীকী রূপ।কৌতূহলী দর্শনার্থীরা একে একে ভেতরে প্রবেশ করছেন। কেউ চারপাশ দেখছেন, কেউ মোবাইলে ছবি তুলছেন, আবার কেউ প্রতীকী লোহার দরজাটি খুলে কয়েক সেকেন্ডের জন্য ভেতরে দাঁড়িয়ে অনুভব করার চেষ্টা করছেন বন্দিজীবনের দমবন্ধ বাস্তবতা।ভেতরে প্রবেশের পর মুহূর্তেই গরম আর অস্বস্তি শরীরকে গ্রাস করতে শুরু করল।...