সুদানে সেনাবাহিনীর সঙ্গে ভয়াবহ যুদ্ধে জড়িয়ে থাকা র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) শীর্ষ কমান্ডারের ইসরায়েল সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, আরএসএফের উপপ্রধান আবদেল রহিম দাগালো গোপনে একাধিকবার ইসরায়েল সফর করেছেন। তবে তার সফরের সময়, উদ্দেশ্য কিংবা কার সঙ্গে তিনি বৈঠক করেছেন, সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।হেমেদতি নামে পরিচিত আরএসএফের নেতা মোহাম্মদ হামদান দাগালোর ভাই আবদেল রহিম দাগালো। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র ব...