তিন
দশকেরও বেশি সময় ধরে
বাস্তবায়নের অপেক্ষায় থাকা জাতীয় গ্রন্থনীতি
সংশোধন ও কার্যকরের উদ্যোগ
নিয়েছে বর্তমান সরকার। এ লক্ষ্যে জাতীয়
গ্রন্থকেন্দ্রের আয়োজনে গত ২০ জুলাই
অনুষ্ঠিত হয়েছে একটি মতবিনিময় সভা।
এতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক
উপদেষ্টা জাহেদ উর রহমান, লেখক,
প্রকাশক, গবেষক এবং গ্রন্থকেন্দ্রসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ
নেন। সভায় অংশ নেওয়া
আটজনের সঙ্গে কথা বলেছে আগামীর
সময়। তাদের মধ্যে লেখক, প্রকাশক ও গ্রন্থকেন্দ্রসংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।
তাদের অভিমত, এবার সরকার আন্তরিকভাবে...