অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ এক টেস্ট সিরিজের পর এবার আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে প্রস্তুত বাংলাদেশ। আবুধাবির কন্ডিশন কিছুটা ভিন্ন ও গরম হলেও সেটিকে অজুহাত হিসেবে দেখছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার বিশ্বাস, ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।আফগানিস্তানের বিপক্ষে টেস্টের আগে সংবাদ সম্মেলনে নাজমুল বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের ভালো একটি সিরিজ গেছে। কিন্তু আমি মনে করি সেটা এখন অতীত। এটা নতুন কন্ডিশন, নতুন প্রতিপক্ষ, তাই আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে। কয়েকজন খেলোয়া...