কয়েক দিন আগে পৃথিবীর বড় বড় নগরীর বাসযোগ্যতা নিয়ে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) একটি সূচক প্রকাশ করেছে। এই সূচকে জরিপকৃত ১৭৩টি নগরের মধ্যে ঢাকার স্কোর ১০০ নম্বরের মধ্যে ৪২ এবং অবস্থান ১৭১। এতে ঢাকার নিচে অবস্থান নিয়েছে যুদ্ধবিধ্বস্ত মাত্র দুটি নগর— দামেস্ক ও ত্রিপোলি। এর আগে ২০২২ ও ২০২৪ সালে ঢাকার অবস্থান ছিল যথাক্রমে ১৬৬ ও ১৬৮; নিচের দিক থেকে র্যাংক ছিল যথাক্রমে সপ্তম ও ষষ্ঠ। এবারকার অর্জন তৃতীয় স্থান। গতিপ্রকৃতি দেখে মনে হচ্ছে, ঢাকার নিচে অবস্থিত নগর দুটিতে গৃহযুদ্ধ না থাকলে এ মহানগরী এ...