জাতীয় বেতনকাঠামো অনুযায়ী বেতন পেয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আজ রবিবার সকাল থেকে তাদের ব্যাংক হিসাবে অক্টোবর মাসের বেতন জমা হয়েছে। অনেকেই এর পাশাপাশি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বর্ধিত বেতনের বকেয়া টাকাও পেয়েছেন। তবে কেউ কেউ বলছেন, বর্ধিত বেতনের বকেয়া টাকা তারা এখনো পাননি। তবে পে-ফিক্সেশন সম্পন্ন না হওয়ায় প্রায় এক লাখ কর্মকর্তা-কর্মচারী এখনো বেতন পাননি। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সূত্রে জানা গেছে, তারা আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বেতন পেতে পারেন।এদিকে নতুন বেতনকাঠামো বাস্তবায়নে...