বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেওয়া এক নবজাতকের পিতৃত্ব দাবি করেছেন দুই ব্যক্তি। তাদের একজন হিন্দু ধর্মাবলম্বী, অন্যজন মুসলিম। এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গতকাল রবিবার সকালে বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।জানা গেছে, হাসপাতালে শান্তা নামের এক গৃহবধূ সন্তান জন্ম দেন। সন্তান জন্মের সময় তার পাশে ছিলেন সুভাষ নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী বলে পরিচয় দেন। তবে রবিবার সকালে হঠাৎ হাসপাতালে হাজির হন এমদাদুল নামের আরেক ব্যক্তি। তিনি ন...