ত্রিকালজ্ঞ
ভূশণ্ডির মতোই বাংলাদেশ আর
অস্ট্রেলিয়ার ক্রিকেট রসায়নের ভূত, বর্তমান ও
ভবিষ্যতের সঙ্গে জুড়ে আছেন হাবিবুল
বাশার সুমন। ২০০৩ সালে বাংলাদেশ
যখন প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় টেস্ট
খেলতে পা রেখেছিল, সেই
দলের সদস্য ছিলেন বর্তমান প্রধান নির্বাচক। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট হাফসেঞ্চুরির মালিকও তিনি। ২০০৫ সালে কার্ডিফে
অস্ট্রেলিয়াকে হারানো ওয়ানডে দলের অধিনায়ক, পরের
বছর টেস্টে ফতুল্লায় প্রায় হারিয়ে দেওয়া ম্যাচেও নেতৃত্বের গুরুভার তার কাঁধেই। ২০১৭
সালে মিরপুরে অস্ট্রেলিয়াক...