হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সংঘর্ষ, হল ভাঙচুর ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তদন্ত শেষে ৬৬ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।অফিস আদেশে বলা হয়, গত ২১ মে দুপুরে শহীদ আবরার ফাহাদ হল থেকে শতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও লাঠি হাতে শহীদ নুর হোসেন হলে গিয়ে সহকারী প্রক্টর ও ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনার তদন্...