কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা পেলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ তথ্য।প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘টেবিল অব প্রিসিডেন্স’-এ তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্যের সমমর্যাদা দেওয়া হয়েছে। তবে এই মর্যাদা শুধু তার ব্যক্তিগত ক্ষেত্রে প্রযোজ্য। এজন্য দেশের প্রচলিত টেবিল অব প্রিসিডেন্সে কোনো সংশোধন হচ্ছে না।‘টেবিল অব প্রিসিডেন্স’ হলো ভারতের রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বিভিন্ন সাংবিধানিক পদাধিকারী, মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব...