Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ভারত

দীনেশ ত্রিবেদীকে মন্ত্রী মর্যাদা দিল ভারত

সংবাদদাতা, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ২০:৪৯
দীনেশ ত্রিবেদীকে মন্ত্রী মর্যাদা দিল ভারত

আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

কেন্দ্রীয় মন্ত্রীর মর্যাদা পেলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে এ তথ্য।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘টেবিল অব প্রিসিডেন্স’-এ তাকে কেন্দ্রীয় মন্ত্রিসভা সদস্যের সমমর্যাদা দেওয়া হয়েছে। তবে এই মর্যাদা শুধু তার ব্যক্তিগত ক্ষেত্রে প্রযোজ্য। এজন্য দেশের প্রচলিত টেবিল অব প্রিসিডেন্সে কোনো সংশোধন হচ্ছে না।

‘টেবিল অব প্রিসিডেন্স’ হলো ভারতের রাষ্ট্রীয় ও সরকারি অনুষ্ঠানে বিভিন্ন সাংবিধানিক পদাধিকারী, মন্ত্রী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অগ্রাধিকারভিত্তিক অবস্থান নির্ধারণের তালিকা। কে কোথায় বসবেন বা কোন পদাধিকারী কতটা প্রোটোকল পাবেন, তা এই তালিকার মাধ্যমেই নির্ধারিত হয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্ট, দীনেশ ত্রিবেদীর মর্যাদা শুধু আনুষ্ঠানিক ও প্রোটোকল-সংক্রান্ত অনুষ্ঠানের জন্য প্রযোজ্য। এর সঙ্গে কোনো অতিরিক্ত নির্বাহী ক্ষমতার সম্পর্ক নেই।


আরও পড়ুন

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

২৫ জুন ২০২৬

উল্লেখযোগ্যভাবে, আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। রাষ্ট্রপতি ভবনে তাকে গার্ড অব অনারও দেওয়া হয়। এর মধ্য দিয়ে ঢাকায় তার কূটনৈতিক দায়িত্বের আনুষ্ঠানিক সূচনা হয়।


দায়িত্ব গ্রহণের পরই তিনি আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় দুই বছর বন্ধ থাকার পর সাধারণ ভ্রমণ ভিসা পরিষেবা পুনরায় চালুর কথা জানান তিনি।

ত্রিবেদীর বক্তব্য অনুযায়ী, আগামী ২৮ জুন থেকে ভিসার আবেদন গ্রহণ শুরু হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার কেন্দ্রগুলোয় এই আবেদন জমা দেওয়া যাবে। জরুরি চিকিৎসা ভিসা পরিষেবাও আগের মতো চালু থাকবে।

৭৬ বছর বয়সী দীনেশ ত্রিবেদীকে ২৭ এপ্রিল বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ করা হয়। তিনি এই পদে দায়িত্ব পাওয়া প্রথম ভারতীয় রাজনীতিবিদ। এর আগে তিনি কেন্দ্রীয় রেলমন্ত্রীসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। প্রণয় কুমার বর্মার স্থলাভিষিক্ত হয়েছেন ত্রিবেদী।

কূটনৈতিক মহলের মতে, দীনেশ ত্রিবেদীকে বিশেষ প্রোটোকল দেওয়ার সিদ্ধান্তের প্রতীকী গুরুত্ব রয়েছে। তিনি যেহেতু একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বাংলাদেশে ভারতের প্রথম রাজনৈতিক পটভূমির হাইকমিশনার, তাই মর্যাদা বাড়লে ঢাকার কাছে তার গুরুত্ব বার্তা বহন করতে পারে।

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে