খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ২৪ হলের ওয়াশরুমে ভিডিও ধারণের অভিযোগে ক্যান্টিন কর্মীকে আটক করেছে পুলিশ। ঘটনার সুষ্ঠু বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। প্রশাসনিক ভবনে ঝুলিয়েছেন তালা।গতকাল বুধবার রাতে ওই হলের ক্যান্টিন মালিক আসাদুজ্জামানের ছেলে ইমাম হাসানকে আটক করে পুলিশে দেন শিক্ষার্থীরা। বিজয় ’২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. সেলিনা আহমেদ এসব নিশ্চিত করেছেন।হলের ছাত্রীরা জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে একটি ওয়াশরুমের ভেন্টিলেটরে মোবাইল ফোন...