সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে অনুমোদনহীন স্লিপার বাস সার্ভিস পরিচালনা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি বাস সার্ভিসকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ। এ সময় দক্ষিণ সুরমা থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।জানা গেছে, সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা...