পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে বন্যাকবলিত চট্টগ্রামের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। একের পর এক ত্রাণবাহী ট্রাক ছুটে আসছে বন্যাকবলিত এলাকায়। পড়াশোনা ও ব্যক্তিগত ব্যস্ততা দূরে ঠেলে মানবিক সেবায় নেমেছেন বিপুলসংখ্যক তরুণ স্বেচ্ছাসেবক। নগর থেকে শুরু করে জেলা-উপজেলা পর্যন্ত ছড়িয়ে পড়ে কেউ ত্রাণ সংগ্রহ করছেন। কেউ ট্রাকে খাদ্যসামগ্রী পাঠাচ্ছেন। আবার কেউ নৌকায় করে বিচ্ছিন্ন জনপদে পৌঁছে দিচ্ছেন বিশুদ্ধ পানি, ওষুধ ও শিশুখাদ্য।স্বেচ্ছাসেবীদের সঙ্গে সরেজমিনে দুর্গত এলাকায় ছুটছেন...