বাংলাদেশের মা, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা আরও উন্নত ও শক্তিশালী করতে ২৪ লাখ ডলার (২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা)) মূল্যের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র।আজ সোমবার সকালে পঞ্চগড় জেলা সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সিভিল সার্জন মো. মিজানুর রহমানের কাছে স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।যুক্তরাষ্ট্রের এই সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখা ও শ্বাস-প্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন...