বলিউডের স্পষ্টভাষী অভিনেত্রী স্বরা ভাস্কর। বরাবরই যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। এবার নিজের ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত ও ভয়াবহ অভিজ্ঞতার কথা জনসমক্ষে আনলেন তিনি। দ্য ফ্রি প্রেস জার্নালের সঙ্গে এক সাক্ষাৎকারে স্বরা জানান, ২০১১ সালে মধ্যপ্রদেশের পাঁচমারিতে একটি সিনেমার শুটিং চলাকালীন ছবির পরিচালকের দ্বারা যৌন হয়রানির শিকার হয়েছিলেন তিনি।‘তনু ওয়েডস মনু’ মুক্তি পাওয়ার পরপরই যখন বলিউডে নিজের জায়গা পাকা করার লড়াই করছিলেন বিশের কোঠার তরুণী স্বরা, ঠিক তখনই ঘটে এই ঘটনা। আউটডোর শুটিংয়ের প্রথম কয়...