রাজনৈতিক পটপরিবর্তন বা নিয়ন্ত্রক সংস্থার শীর্ষপদে নতুন মুখ— কোনো কিছুতেই দীর্ঘ মেয়াদে স্থিতিশীলতা পাচ্ছে না দেশের শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিসংখ্যান অনুযায়ী, বছরের পর বছর ধরে রাজনৈতিক অস্থিতিশীলতা, কৃত্রিম কারসাজি ও নীতিগত অনিশ্চয়তার প্রভাবে সূচক এবং লেনদেনের ধারাবাহিক পতনের চিত্র ফুটে উঠেছে। আওয়ামী লীগ সরকারের শেষ ভাগে বাজারে শুরু হওয়া রক্তক্ষরণ অন্তর্বর্তী সরকার পেরিয়ে নির্বাচন-পরবর্তী নতুন কমিশন গঠনের পরও একেবারেই থামেনি।
পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের জুলাই বিপ্লবের আগের সময়...