বিরোধী দল মানেই সরকারের বিরোধিতা করা নয়; বিরোধী দল মানে সরকারের ভুল ধরিয়ে দেওয়া, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়া, অনিয়মের প্রতিবাদ করা এবং জনগণের স্বার্থে বিকল্প রাজনৈতিক দর্শন ও কর্মসূচি তুলে ধরা। কিন্তু যে দল নিজেই অনিয়ম, বিতর্ক ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে জড়িয়ে পড়ে, সেই দলের মুখে দুর্নীতি ও সুশাসনের কথা ক্রমেই হাস্যকর হয়ে ওঠে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীও এখন এমন এক কঠিন বাস্তবতা ও পরীক্ষার মুখে দাঁড়িয়ে আছে।
গতকাল বুধবার ‘জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্...