হাসপাতালে চিকিৎসাধীন এক কিশোরীর ওপর যৌন সহিংসতার অভিযোগের ঘটনায় গ্রামে সালিশ বসিয়ে ৯০ হাজার টাকা জরিমানা নির্ধারণের অভিযোগ উঠেছে। তবে ওই টাকার মধ্যে ভুক্তভোগী পরিবারের হাতে দেওয়া হয়েছে মাত্র ২০ হাজার টাকা। বাকি ৭০ হাজার টাকা পরে দেওয়ার কথা বলা হয়েছে। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলায়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট দুপুরে বাড়িতে পরিবারের অন্য সদস্যরা না থাকার সুযোগে কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে ভুক্তভোগীর গ্রামের হানিফ মিয়ার বিরুদ্ধে। কিশোরীর চিৎকার শুনে তার মা...