স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া রায় কার্যকর করা হবে। আপিলের সুযোগ থাকলে তা আইন-আদালতই নির্ধারণ করবে।আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানে বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।দেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে বিদেশে আশ্রয় নেওয়া সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের ফিরিয়ে আনতে সরকার ইন্টারপোলের...