রাজধানীর সবুজবাগের আদর্শপাড়া বরইতলা এলাকায় বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সিফাত উল্লাহ (৩০) নামে এক কাতারপ্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন। আজ রবিবার বিকেল সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে।নিহতের বান্ধবী নাজিফা শেখ (২৩) জানিয়েছেন, বিকেলে তার বন্ধু সিফাত বাসায় দেখা করতে এসেছিলেন। সেখানে ওই এলাকার জয়, রাজিব, ইয়াসিনসহ ৬-৭ জন তাদের বাসায় ঢুকে সিফাতকে জোরপূর্বক ধরে টেনেহিঁচড়ে নিচে নামানোর চেষ্টা করেন। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে হামলাকারীরা সিফাত...