জুন মাসে পাকিস্তানে সামগ্রিক সন্ত্রাসী হামলা ও রাষ্ট্রবিরোধী সহিংসতার ঘটনা কমেছে বলে জানিয়েছে ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিকস)। তবে একই সময়ে দেশটি একাধিক উচ্চ-প্রভাবসম্পন্ন হামলার মুখোমুখি হয়েছে। এরই মধ্যে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক সন্ত্রাসবিরোধী অভিযানকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে তৈরি হয়েছে কূটনৈতিক উত্তেজনা।পিকসের প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসের ১২৮টি হামলার তুলনায় জুনে হামলা হয়েছে ১০৮টি, যা...