পাঁচ বছর আগে কাবুলের
দখল বদলে দিয়েছিল আফগানিস্তানের রাজনৈতিক পটভূমি। কিন্তু সেই পরিবর্তনের পর যে নতুন
অধ্যায়ের সূচনা হয়েছিল, তা আজও দেশটির মানুষের কাছে স্বস্তির নয়। বরং সময়ের সঙ্গে আরও
কঠোর হয়েছে নিয়ন্ত্রণ। সংকুচিত হয়েছে নাগরিক অধিকার। বিশেষ করে নারী ও কন্যাশিশুদের
জীবনে নেমে এসেছে একের পর এক নিষেধাজ্ঞা। ১৫ আগস্ট তালেবানের আফগানিস্তান দখলের পাঁচ
বছর পূর্ণ হওয়ার আগে, ৩ আগস্ট নিউ ইয়র্ক থেকে প্রকাশিত এক বিবৃতিতে এমনই উদ্বেগজনক
চিত্র তুলে ধরেছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। তালেবান শাসনে...