রাজনীতিতে
যখনই গণতন্ত্রের পথ সংকুচিত বা
বাধার সম্মুখীন হয়েছে, তখনই এ দেশের
শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড
নতুন পথ দেখিয়েছে। অনেকে
সাংস্কৃতিক প্রতিরোধকেই বেছে নিয়েছেন রাজনৈতিক
লড়াইয়ের প্রধান হাতিয়ার হিসেবে। ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানেও লড়াইয়ের অন্যতম বুদ্ধিবৃত্তিক ভিত্তি গড়ে উঠেছিল সাহিত্য
ও সংস্কৃতির আঙিনায়। তবে অভ্যুত্থানের মধ্য
দিয়ে রাষ্ট্রক্ষমতার পটপরিবর্তনের পর সেই মুক্ত
সাহিত্য-সংস্কৃতিচর্চাকেও নানা সময়ে বাধার
মুখে পড়তে হচ্ছে। যে
সুপ্ত সংস্কৃতিচর্চা থেকে অভ্যুত্...