শুটিংয়ের
পথেই কী হাঁটছে আরচারি?
একসময় শুটিং ছিল দেশের ক্রীড়াঙ্গনে
পদক ও গৌরবের প্রতীক,
যা সুশাসন ও অব্যবস্থাপনায় আজ
ধ্বংসস্তূপের শেষ সীমায় এসে
ঠেকেছে। একইভাবে আরচারিও সোনা-রুপার ঝলকে
নতুন ভোরের স্বপ্ন দেখিয়ে আবার গড্ডলিকা প্রবাহে
গা ভাসিয়ে দিল কি না!
আরচারদের ওপর যে আশা
ছিল, সেটিও টুঁটে গেছে এশিয়ান গেমসে।
নব্বইয়ের
দশক থেকে শুটিং হয়ে
উঠেছিল সোনার খনি। ১৯৯০ কমনওয়েলথ
গেমসে আতিকুর রহমান ও আব্দুস সাত্তার
নিনির জুটি ১০ মিটার
এয়ার পিস্তলে সোনা জয়ের মাধ্যমে
নতুন দিগন্ত উন্মোচন করেছিলে...