ঝিনাইদহে ৬ বছরের শিশুকে পাটক্ষেতে নিয়ে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে। এ ঘটনায় মামলা করা হয়েছে। অভিযুক্তের নাম প্রান্ত হাসান। সে সদর উপজেলার পোড়াহাটি গ্রামের বাসিন্দা। মামলার বিবরণ থেকে জানা যায়, গত বুধবার দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল শিশুটি। এ সময় মিষ্টি ও টাকার লোভ দেখিয়ে তাকে পাটক্ষেতে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করেন প্রান্ত। পরে ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকারে প্রান্ত তাকে ছেড়ে দেন। বিষয়টি কাউকে জানালে তাকে...