বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠার ২৯ বছর পরও বিভিন্ন সংকটে হাবুডুবু খাচ্ছে লক্ষ্মীপুরের বিসিক শিল্পনগরী। নানা অব্যবস্থাপনা, পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে এখানে গড়ে ওঠেনি আশানুরূপ শিল্পকারখানা। প্লট বরাদ্দ নিলেও অনেক প্রতিষ্ঠান এখনো উৎপাদনে যেতে পারেনি। অথচ উপকূলীয় এ জেলায় প্রচুর ফসল উৎপাদন হয়। আছে সস্তা শ্রম আর দেশের ২১ জেলার সঙ্গে সহজ যোগাযোগব্যবস্থা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন বিসিক এলাকায় লোডশেডিং, গ্যাস-পানি সংকট, ভেতরের সড়কে খানাখন্দ, অপরিকল্পিত ড্র...