শিক্ষা খাতে তদবির ‘ওপেন সিক্রেট’। কত ধরনের যে তদবির, তার কোনো ইয়ত্তা নেই। বদলিতে তদবির। তদবির চলে পদায়নে, এমপিওভুক্তকরণে, বকেয়া বেতন ছাড়সহ কমপক্ষে চার ধরনের কাজে। মাউশিসহ শিক্ষার সবকটি অধিদপ্তরে প্রতিদিন বসে এই তদবিরবাজের হাট। ফ্লোরে ফ্লোরে তাদের পদচারণ। তারা কাজ করেন একশ্রেণির অসৎ কর্মকর্তার ‘ছায়া দালাল’ হিসেবে। টাকা তোলেন আর টাকা দেন।
শিক্ষা ভবনে মাধ্যমিক শাখার এরকম এক কর্মকর্তা ছিলেন নাজিম উদ্দিন। দালালের মাধ্যমে টাকা আদায় করতেন তিনি। তার বিরুদ্ধে ব্যাপক অভিযোগ এলে গত জুনে তাকে পঞ্চগড়ে...