রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি চতুর্থ বর্ষের ছাত্রী মেঘলা আক্তারের মতে, শিক্ষকের মধ্যে
দায়িত্বশীলতা, নৈতিকতা ও শিক্ষার্থীদের প্রতি
সহনশীলতা থাকা জরুরি। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হওয়া উচিত আস্থা
ও বন্ধুত্বের। মেঘলার প্রত্যাশা, শ্রেণিকক্ষ হবে অংশগ্রহণমূলক। একটানা
বক্তৃতার পরিবর্তে আলোচনা, প্রশ্নোত্তর, উপস্থাপনা ও দলীয় কাজের
সুযোগ থাকা দরকার। একই
সঙ্গে সমসাময়িক ঘটনাকে অ্যাকাডেমিক পড়ালেখার সঙ্গে যুক্ত করলে পাঠ আরও
আকর্ষণীয় ও সহজবোধ্য হবে।
প্রতিটি
ক্লাসের আগে শিক্ষকের যথাযথ...