করপোরেট সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০২৫-এ স্বর্ণপদক অর্জন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ইসলামিক ব্যাংকিং কোম্পানি ক্যাটাগরিতে ব্যাংকটি এ পুরস্কার লাভ করে।গত ১২ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খ...