গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক স্কুলছাত্রী ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।আজ রবিবার ভোরে পার্শ্ববর্তী মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক বিএনপি নেতার নাম নয়ন গোলদার। তিনি কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান।তিনি জানিয়েছেন, ঘটনার পর প্রধান অভিযুক্ত নয়ন গোলদার এলাকা ছেড়ে পালিয়ে যান। পরে গোপন সংবাদের ভ...