১০ জনের প্রাণহানি। পুড়ে ছাই তিনতলা রিসোর্টের বড় অংশ। অথচ এত বড় দুর্ঘটনার পর দায়ের করা মামলায় দুই মালিকের একজনের নাম নেই। অভিযোগের ধারা নিয়েও প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। প্রধান আসামি ও রিসোর্টের মালিক তানভীর সুলতান মিয়া পলাতক। অপর মালিক নিয়াজ মোর্শেদের স্পষ্ট কোনো তথ্য কোথাও নেই।কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় এভাবেই একের পর এক প্রশ্ন সামনে আসছে। আগুনের সূত্রপাত, ভবনের নিরাপত্তাব্যবস্থা, অনুমোদনহীন ব্যবসা পরিচালনা এবং মালিকদ...