ফুটপাতে অসহায় দরিদ্র মুক্তা বেগম ও তার শিশু সন্তানের দায়িত্ব নিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।আজ বৃহস্পতিবার দুপুরে আকস্মিকভাবে রাজধানীর পুরানা পল্টনে এসে মুক্তাকে দেখে তার সঙ্গে কথা বলেন নেত্রকোনা-৪ আসনের এ সংসদ সদস্য। এ সময় তাদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন তিনি। সংসস সদস্য বাবর বলছিলেন, ‘ওই নারীর বাড়ি মোহনগঞ্জে, আমার নির্বাচনী এলাকায়। শুনলাম এই অসহায় নারী তার ছোট সন্তানদের নিয়ে রাস্তায় বসে থাকেন, অভুক্ত দিন কাটান, সেজন্য তার কাছে ছুটে এসেছি। আফটা...