Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সপরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৭
শেয়ার করুন:
সপরিবারে ভোট দিলেন লুৎফুজ্জামান বাবর

সংগৃহীত ছবি

নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ সাড়ে ১৭ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন। আজ বৃহস্পতিবার সকালে তিনি তার নিজ উপজেলার মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সপরিবারে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।

ভোট দিয়ে উপস্থিত সাংবাদিকদের লুৎফুজ্জামান বাবর বলেন, ‘আমি যে আজ ভোট দিতে পারছি এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি, এর চেয়ে বড় রহমত আর কী হতে পারে? এজন্য আমি মহান আল্লাহতায়ালার কাছে কৃতজ্ঞ।’

তিনি জানান, দীর্ঘ প্রতীক্ষার পর তার সন্তানরাও আজ নিজ এলাকায় এসে প্রথমবার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

এ সময় তিনি তরুণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে বলেন, ‘এখানে অনেক তরুণই প্রথমবার ভোট দিচ্ছে, এটি দেশের আগামীর জন্য একটি বিরাট আশার ব্যাপার। আমাদের এলাকা সবসময়ই শান্তিপূর্ণ ছিল এবং এখনও সেই পরিবেশ বজায় আছে। আশা করি সারাদেশেই এমন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।’

নির্বাচনী পরিবেশ নিয়ে বাবর বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে। তবে যারা ভোটকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করছে, তারা মূলত গর্হিত কাজ করছে। আমাদের দলের পক্ষ থেকে এ ধরনের কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার পাঁচটি সংসদীয় আসনের ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। জেলায় মোট ভোট কেন্দ্র ৬৭৬টি, মোট ভোটার ২০ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন, তার মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৭ হাজার ২২৫ জন, মহিলা ভোটার ১০ লাখ ৭ হাজার ৪৭১ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৪০ জন এবং পোস্টাল ভোটার ১৭ হাজার ৮২০ জন।

জেলায় মোট ৬৭৬টি ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় রয়েছে। তার মধ্যে ২৬১টি সাধারণ, ২৭৩টি গুরুত্বপূর্ণ এবং ১৪২টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৬৭৬ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৭৬৮৬ জন পোলিং অফিসার নিয়োজিত রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননেত্রকোণালুৎফুজ্জামান বাবর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    এখনো ডিবি কার্যালয়ে ইকবাল সোবহান

    কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা

    কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা