সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই রাজধানী দিল্লি উত্তাল হয়ে উঠল শিক্ষাব্যবস্থায় অনিয়ম, পরীক্ষায় দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ডাকা ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার দিল্লির রাস্তায় নেমে আসে হাজার হাজার ছাত্র-যুব, শিক্ষক, সমাজকর্মী ও সাধারণ মানুষ। আন্দোলনকারীদের সংসদমুখী মিছিল আটকাতে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, শান্তিপূর্ণ প্রতিবাদ রুখতেই লাঠিচার্জ থেকে বহু মেট্রো স্টেশন বন্ধসহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।সকালে মান্ডি হা...