ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে ভয়াবহ যানজটে আটকে অ্যাম্বুলেন্সেই মারা গেছেন এক নারী রোগী।হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় নেওয়ার পথে প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে আমিরুন্নেছা নামে ওই নারীর মৃত্যু হয়।নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।রোগীর স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টার দিকে দাউদকান্দিতে পৌঁছ...